শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

কিশোরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা 

কিশোরগঞ্জ সংবাদদাতা : কিশোরগঞ্জ ১০ আগস্ট-কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের শিমুলগড়া গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ টি পরিবারের ১৬ টি ঘর, ৫ টি গরু, নগদ ৫ লক্ষ টাকা ও স্বর্ণসহ সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৯০ লক্ষ টাকা। ১৪টি পরিবার এখন নিঃস্ব। তারা বৃদ্ধ ও শিশুসহ খোলা আকাশের নিচে বাস করছে। এমন অবস্থায় শোনামাত্রই বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মোঃ রমজান আলী অগ্নিকাণ্ডে বাড়িঘর পরিদর্শন করেন। তিনি উপস্থিত ক্ষতিগ্রস্তদের সান্তানা দেন। তিনি ধৈর্য্যের সাথে আল্লাহর সাহায্য চাইতে বলেন। জেলা আমীর তাদের পাশে থাকার অঙ্গীকার করেন। উনার সাথে ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আজহারুল ইসলাম ও জেলা কর্মপরিষদ সদস্য এ্যাড. মুসলেমউদ্দীন সুমন, উপজেলা আমীর মাও আবুল কাসেম, সেক্রেটারি মোঃ নাজিম উদ্দিন মেম্বার, কর্মপরিষদ মাও: জহিরুল ইসলাম প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ